Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-৪ এ ‘বহিরাগত প্রার্থী’ দিলে ভোট বর্জনের আহ্বান

ডেস্ক সংবাদ

বিলেতে বসবাসকারী সিলেট-৪ সংসদীয় আসনের প্রবাসী বাসিন্দারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্য থেকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছেন। গত বুধবার পূর্ব লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কাউন্সিলর আব্দুল মুবিনের সঞ্চালনায় ও মৌলানা নাজিম উদ্দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা আব্দুল মালিক। এতে বক্তারা বলেন—সিলেট-৪ সংসদীয় আসন এলাকা প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ এবং অপরূপ সৌন্দর্যের লিলাভূমি হিসেবে পরিচিত, যা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।
বক্তারা আরও বলেন, স্থানীয় মানুষের সমস্যাবলি কেবলমাত্র সেই ব্যক্তিই গভীরভাবে বুঝতে পারবেন, যিনি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
তাই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—
যেন আগামী নির্বাচনে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, যিনি সত্যিকার অর্থে স্থানীয় মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসে থেকেও সিলেটের মানুষ তাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তাদের আকাঙ্ক্ষা—একজন যোগ্য, সৎ ও জনসেবায় নিবেদিত স্থানীয় প্রার্থী নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, তবে তা প্রবাসী ও দেশীয় উভয় সম্প্রদায়ের জন্যই আশীর্বাদ।

তারা আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলো এই আহ্বানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং স্থানীয় নেতৃত্বকে সামনে নিয়ে আসবে।
সভা শেষে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং উন্নত, আত্মনির্ভর সিলেট গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় অন‍্যান‍্যর মধ‍্যো বক্তব্য রাখেন ওয়ারিস উদ্দিন, মুক্তার হোসেন,কিবরিয়া, আজির উদ্দিন, তোরাব আলী, মুহাম্মদ আব্দুল্লাহ,গোলাম আজম,আফতার মিয়া, সাজ্জাদুর রহমান, ইকবাল আহমদ,আনোয়ার হোসেন সবুজ প্রমুখ ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর