Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্সের চুক্তি

ডেস্ক সংবাদ

ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের ঠেকাতে ফ্রান্সের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ব্রিটেন। এই চুক্তির আওতায় যুক্তরাজ্যে প্রবেশ করা কাগজপত্রহীন অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো যাবে। বদলে ফ্রান্স থেকে সমপরিমাণ বৈধ আশ্রয়প্রার্থীকে গ্রহণ করবে যুক্তরাজ্য, যাদের ব্রিটেনে বসবাসরত পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছে।

চুক্তিটি গত বৃহস্পতিবার (১০ জুলাই) সই হয়। এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে, যার আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যক্রম শুরু হবে।

তবে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। কারণ এটি ইউরোপজুড়ে অভিবাসন ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশ এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্স উভয়েই তাদের অভিবাসন নীতিকে আরও কঠোর করছে। যুক্তরাজ্যে শুরু হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, যেখানে বায়োমেট্রিক কিট ব্যবহার করে দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসী, যা আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি।

এই প্রেক্ষাপটে দুই দেশের সরকারই এই চুক্তিকে মানবপাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর