Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন

ডেস্ক সংবাদ

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া দলের অন্যতম অলরাউন্ডার মিচেল মার্শের। আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়েনিসও থাকছেন না দলে, আকস্মিকভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সও দলে থাকছেন না। এই দুজন যে থাকছেন তা, এটা অবশ্য আগেই জানিয়ে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। একেবারে শেষ সময়ে এসে নিজেকে সরিয়ে নিলেন পেসার মিচেল স্টার্কও। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা। অর্থাৎ, হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং স্টার্ক; চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এদের কাউকেই পাচ্ছে না অস্ট্রেলিয়া।
তাই এক প্রকার বাধ্য হয়েই একেবারে শেষ সময়ে এসে নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্টিভেন স্মিথ। এছাড়া দলে আনা হয়েছে পাঁচটি পরিবর্তন। দলে ডাক পেয়েছেন তানভীর সঙ্ঘ, স্পেন্সার জনসন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, শট অ্যাবট এবং বেন ডারউইস।
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ (১২ ফেব্রুয়ারি) থেকে। সেখানে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ।
টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। সেদিন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর