Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান

ডেস্ক সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে এক ডিজে পার্টির আয়োজনকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবসের রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান বাজিয়ে ডিজে পার্টির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠান চলাকালে পার্টির অংশগ্রহণকারীরা নাচ-গান এবং রঙ্গ-ব্যঙ্গ করছিলেন বলে অভিযোগ উঠে।

এ সময় বাইরে থেকে ছাত্রদল ও যুবদলের কিছু সদস্য অনুষ্ঠানস্থলে ঢুকে হামলা চালান ও সরঞ্জাম ভাঙচুর করেন, দাবি আয়োজকদের।

হামলায় আহত ছাত্রনেতা আল আমিন সায়েম বলেন, “আমরা আনন্দ করছিলাম, তখন হঠাৎ ছাত্রদল ও যুবদলের কর্মীরা এসে আমাদের মারধর শুরু করে। আমাদের অনুষ্ঠান পণ্ড করে দেয়।”

তবে অভিযোগ অস্বীকার করে চাঁদ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, “আমরা হামলা করিনি। আওয়ামী লীগ অফিসে ডিজে পার্টির আওয়াজ এবং ‘জয় বাংলা’ গান বাজানোয় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে পরিস্থিতি ভুল বোঝাবুঝি হিসেবে মিটে যায়।”

এ বিষয়ে এনসিপি চাঁদপুর জেলা সভাপতি মাহবুব আলম বলেন, “আমরা কোনোরূপ ব্যঙ্গের উদ্দেশ্যে গান বাজাইনি। ছাত্রদল ও যুবদল বুঝে শুনেই আমাদের ওপর হামলা করেছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “গান-বাজনা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। এদিনে রাজনৈতিক কার্যালয়ে ডিজে পার্টির আয়োজনকে ঘিরে এমন ঘটনার জেরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর