Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ডেস্ক সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, এবারের ঈদ ৭ জুন ধরেই ৭ দিনের জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে, আগের মতো কোনো কাউন্টার থেকে বিক্রি হবে না।

টিকিট বিক্রির তারিখ অনুযায়ী যাত্রার তারিখ:

  • ২১ মে: ৩১ মে’র টিকিট

  • ২২ মে: ১ জুন

  • ২৩ মে: ২ জুন

  • ২৪ মে: ৩ জুন

  • ২৫ মে: ৪ জুন

  • ২৬ মে: ৫ জুন

  • ২৭ মে: ৬ জুন

পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায়, এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিকেল ২টায় বিক্রি শুরু হবে।

ঈদযাত্রা নির্বিঘ্নে ট্রাক চলাচলে সীমাবদ্ধতা

ঈদে যানজট ও দুর্ভোগ কমাতে সরকার ৬ দিন ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই দিনগুলো হলো—৪, ৫, ৬ জুন (ঈদের আগে) এবং ১২, ১৩, ১৪ জুন (ঈদের পরে)।

তবে গরুবাহী, পচনশীল পণ্য এবং রপ্তানিমুখী পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ঈদে বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা

সংশ্লিষ্ট উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, ঈদের সময়ে বিদ্যুতের চাহিদা কমে যাবে। প্রয়োজনে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালু রাখা হবে এবং চারটি কার্গো জ্বালানি আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া কোরবানির পশুর হাটে নিরাপত্তা, গরু কেনাবেচার অর্থ বহনে সুরক্ষা এবং যাতায়াতে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে প্রস্তুতি চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “গত ঈদে প্রায় দেড় কোটি মানুষ যাতায়াত করেছে। এবারও যেন যাত্রীরা ভালো অভিজ্ঞতা পান, সে জন্যই আমাদের প্রস্তুতি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর