Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এবার দক্ষিণ আফ্রিকা আইসিসির ট্রফি খরা কাটাবে: স্মিথ

ডেস্ক সংবাদ

এবার দক্ষিণ আফ্রিকা আইসিসির ট্রফি খরা কাটাবে: স্মিথ

ক্রিকেট দুনিয়ায় দক্ষিণ আফ্রিকার বেশ পরিচিত একটা নাম ‘চোকার্স’। বারবার ‘তীরে এসে তরী ডোবা’ দলটি গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গিয়েও হেরেছে ভারতের কাছে। এর আগেও অনেকবার আইসিসির টুর্নামেন্টগুলোতে সেমিফাইনালে গিয়েই বাদ পড়েছে তারা। তবে এই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে সেই খরা কাটবে বলে আশাবাদী দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
১৯৯৮ সালে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সাদা বলের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের শেষ চারে খেললেও কোনোবারই ফাইনালে যেতে পারেনি দলটি।
এসব কারণেই প্রোটিয়াদের ডাকা হত ‘চোকার্স’ নামে। তবে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ওঠতে পেরেছিল দলটি। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খোয়াতে হয় প্রোটিয়াদের। এদিকে সামনেই আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও নিশ্চিত করেছেন টেম্বা বাভুমারা।
আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আসন্ন এ দুই টুর্নামেন্ট দিয়েই প্রোটিয়াদের আইসিসি শিরোপা খরা কাটবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ।
এসএ টোয়েন্টির কমিশনার স্মিথ পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আশা করি, ২০২৭ বিশ্বকাপের আগেই আমরা অনেক অপেক্ষার অবসান ঘটাব চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে। তবে দক্ষিণ আফ্রিকা যদি ঘরের মাঠে দর্শকদের সামনে বিশ্বকাপ জিততে পারে, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার।’
২০২৭ বিশ্বকাপের জন্য এখনই দেশটি প্রস্তুত হচ্ছে জানিয়ে স্মিথ বলেন, ‘আগামী তিন বছর আমাদের স্টেডিয়াম, পিচ এবং আমাদের ক্রিকেট ইকোসিস্টেম উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে চাই আমরা, যাতে ২০২৭ বিশ্বকাপ আয়োজনের সময় আমরাই ফেবারিট থাকি।’
দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি, করাচিতে আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর