Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ওমরাহ যাত্রীদের জন্য ফেরার নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছে সৌদি

ডেস্ক সংবাদ

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের জন্য নিজ দেশে ফিরে যাওয়ার নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৯ এপ্রিল (১ জিলকদ) হবে সৌদি আরব ত্যাগের শেষ দিন। মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো হজ মৌসুম শুরুর আগেই ওমরাহ যাত্রীদের সৌদি আরব থেকে প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। কারণ, ১ জিলকদ থেকে হজের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মন্ত্রণালয় আরও জানায়, যেসব ওমরাহ যাত্রী ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করবেন, তারা নির্ধারিত সময়সীমার মধ্যে ওমরাহ পালন শেষে ফিরে যেতে পারবেন।

এদিকে, মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর যদি কেউ সৌদি আরবে অবস্থান করেন, তবে সেটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে। এ ধরনের লঙ্ঘনের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।

প্রসঙ্গত, হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে প্রতি বছর ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে। তাই সৌদি সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওমরাহ যাত্রীদের প্রস্থান নিশ্চিত করে, যাতে হজের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর