Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

ডেস্ক সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত রিপন মিয়া প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও হেনস্তার অভিযোগও তুলেছেন তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন রিপন।

পোস্টে রিপন লিখেছেন, “আমি রিপন মিয়া, ২০১৬ সাল থেকে আপনাদের ভালোবাসায় এগিয়ে এসেছি। এই সময়ের মধ্যে কারও কোনো ক্ষতি করিনি। সবসময় অন্য কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা করেছি।

এখন যখন মানুষের ভালোবাসা বাড়ছে, তখন কেউ আমার পেজ হ্যাক করতে চাইছে, কেউ আবার টিভি ইন্টারভিউ না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”

তিনি আরও জানান, “আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে আসেন। তারা কোনো অনুমতি ছাড়াই আমার পরিবারকে ভিডিও করতে থাকেন, ক্যামেরা লুকিয়ে প্রশ্ন করেন, এমনকি ঘরে মহিলা সদস্য থাকা সত্ত্বেও অনুমতি না নিয়েই ঘরে ঢুকে পড়েন।”

রিপন মিয়া লিখেছেন, তিনি নিজে অশিক্ষিত, পরিবারও শিক্ষিত নয়—তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হননি। তবুও পরিবারের সদস্যদের দিয়ে কনটেন্ট বানিয়ে অর্থ আয় করতে চাননি বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমি চাইলে টিভি চ্যানেলের নাম প্রকাশ করতে পারতাম, কিন্তু কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। যারা এ কাজ করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন।”

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রিপন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। তার বাড়ি নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে। ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার যাত্রা শুরু। ‘হাই আই এম রিপন ভিডিও’, ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’—এমন সংলাপভিত্তিক ভিডিওর মাধ্যমে তিনি ভাইরাল হয়ে ওঠেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর