Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কুড়িগ্রামে সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

ডেস্ক সংবাদ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক সাপুড়ে। বুধবার সকালে কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কাপালি পাড়ার ইমরান আলীর বাড়ির রান্নাঘরের গর্তে একটি বিষধর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা সাপ ধরার জন্য পরিচিত সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেন। তিনি বাড়িতে এসে সাপটিকে ধরেন এবং বেশ কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখেন। কিন্তু বস্তায় ঢোকানোর সময় হঠাৎ সাপটি তাকে বাম হাতে কামড় দেয়।

কামড় দেওয়ার কিছু সময় পরই বয়েজ উদ্দিনের শরীরে বিষক্রিয়া শুরু হয়। দ্রুত তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ভাগ্নে সিরাজুল ইসলাম বলেন, “মামা বয়েজ উদ্দিন পেশায় সেলো মেকানিক হলেও দীর্ঘদিন ধরে সাপ ধরার কাজ করতেন। আজ সকালেও স্থানীয়দের ডাকে সাড়া দিয়ে তিনি সাপ ধরতে গিয়েছিলেন।”

ইমরান আলী জানান, তার বাড়ির রান্নাঘরে ইঁদুরের গর্তে সাপটি বসবাস করছিল। সাপুড়ে বয়েজ উদ্দিন সেখানে গিয়ে একটি বড় সাপ ও তার তিনটি বাচ্চা ধরেন। বস্তায় ঢোকাতে গেলে হঠাৎ কামড়ে দেয় সাপটি।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আবু সায়েম বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।”

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর