Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

ডেস্ক সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে শিগগিরই রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে।

ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে লন্ডনে নেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন জোবাইদা রহমান।

এদিকে, কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো “স্থিতিশীল”।

এমন পরিস্থিতিতে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি ও হৃদরোগের পাশাপাশি নতুনভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দল জানায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। এ বোর্ডের সদস্যদের একজন জোবাইদা রহমানও। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে আরও দুটি বিশেষজ্ঞ দল এসে বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর