Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘চরণামৃত’ ভেবে এসির পানি পানে ভক্তদের ভিড় মন্দিরে

ডেস্ক সংবাদ

ভারতের একটি মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে পড়া পানি পানের জন্য ভিড় করছেন ভক্তরা। তাদের ধারণা, ওই পানি ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি। তবে আসলে ওই পানি বের হচ্ছে এসি থেকে!
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে। সম্প্রতি সামজিক যোগাযোগমাধ্যমে এই পানি পানের ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।
হিন্দুস্তান টাইমস বলছে, বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। আবার অনেকেই হাতের তালুতে এ পানি নিয়ে পান করছেন, মাথায়ও ছিটিয়ে দিচ্ছেন।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরের দেয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি থেকে নির্গত পানি।
উত্তরপ্রদেশের মন্দিরে ধারণ করা ওই ভিডিওতে ভক্তদের উদ্দেশে ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে— তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি। এই সতর্কতা সত্ত্বেও বেশ কিছু ভক্তদের ওই পানি পান করতে বা এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর