Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

চার দিনের অবরোধ শেষে স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, দূরপাল্লার যান চলাচল শুরু

ডেস্ক সংবাদ

চার দিনব্যাপী অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলতে শুরু করেছে দোকানপাটও। শহরে আবারও জনসাধারণের চলাচল বেড়েছে, ফিরছে স্বস্তি।

তবে এখনো খাগড়াছি সদর, গুইমারা উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

অবরোধ আহ্বানকারী সংগঠন জুম্ম ছাত্র-জনতা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দেওয়া ৮ দফা আশ্বাস বাস্তবায়নের প্রতিশ্রুতির ভিত্তিতে তারা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে।

অবরোধ প্রত্যাহারের পর খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রামখাগড়াছড়ি-রাঙামাটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। দুর্গাপূজার ছুটিতে যারা বাড়ি ফিরছিলেন, কিংবা আগের চার দিনে আটকে পড়া যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। শহরের পরিবেশে এক ধরনের স্বস্তি ফিরেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ জানিয়েছেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।”

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে, যানবাহন চলাচলও শুরু হয়েছে।”

তবে এখনো সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথভাবে টহল চালাচ্ছে। শহরের প্রবেশপথ ও মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ

উল্লেখ্য, গেল রোববার (২৮ সেপ্টেম্বর) ১৪৪ ধারা চলাকালে গুইমারায় হামলায় তিন পাহাড়ি যুবক নিহত হন। এর আগে, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওই ঘটনায় দায়ের করা মামলায় একজনকে আটক করা হয়েছে এবং আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঘটনার পর খাগড়াছি জেলা প্রশাসন গুইমারায় সংঘটিত সহিংসতার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিষয়টি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় নিশ্চিত করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর