Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চুলের যত্নে ২টি খাবার খেলেই ম্যাজিক!

ডেস্ক সংবাদ

সুন্দর চুল সবারই আকাঙ্ক্ষার বস্তু। সৌন্দর্যের ৬০ ভাগই নির্ভর করে এই চুলের ওপর। তবে সঠিক যত্নের অভাবে অনেকের কাছে এটি অধরাই থেকে যায়। আসুন জেনে নেই কোন খাবারগুলো খেলে আপনার চুল হবে আরও ঘন ও প্রাণবন্ত।
নতুন করে চুল গজাতে এই খাবারগুলো আপনি আপনার ডায়েট লিস্টে রাখতে পারেন। নিয়মিত এই খাবার খাওয়ার অভ্যাস আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবে। কেননা একমাত্র সেই সময়গুলোতেই আপনার চুলকে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয়না।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের চুলকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যে কারণে আমাদের চুল নিয়মিতই ঝরে পড়ছে। আর চুল হয়ে যাচ্ছে পাতলা। এই সব সমস্যা সমাধানে রাতের খাবারে দুটি খাবার রাখতে পারেন। এগুলো হলো-
১। ডিম: আমরা সবাই জানি, ডিম শরীরের জন্য প্রোটিনের একটি বড় উৎস। এছাড়াও এতে বায়োটিন থাকে। এই দুই উপাদানই চুলের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। দুটির মধ্যে একটির ঘাটতি থাকলেই চুল পড়াসহ চুলের বিভিন্ন সমস্যা শুরু হতে থাকে। তাই খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্ত করুন। দিনের যেকোনো সময় ডিম খাওয়ার সুযোগ না পেলে রাতের খাবারেই একে প্রাধান্য দিন।
২। পাকা পেঁপে: চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন। এতে রয়েছে ভিটামিন এ ও সি। চুলের বৃদ্ধি, স্বাস্থ্যের কিংবা ত্বকে কোলাজেন তৈরি করতে বা মাথার ত্বকের স্বাস্থ্যে যাই বলুন, এটি কাজ করে হেয়ার টনিকের মতো। রাতের খাবারের শেষে খেতে পারেন পাকা পেঁপে।
সারাবছরই এ দুই খাবার পাওয়া যায়। তাই নিয়মিত এ দুই খাবার ডায়েট লিস্টে রাখুন। পাশাপাশি বাড়িয়ে দিন চুলের পরিচর্যার পরিমাণও। তাহলেই সুন্দর চুল আর আপনার কাছে অধরা থাকবে না।

Print
Email

সর্বশেষ সংবাদ

জামায়াতের সঙ্গে জোট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছাড়ছেন প্রভাবশালী নারী নেতারা

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিগ-বি প্রকল্প ঘিরে ভারতের ভূমিকা নিয়ে যত আলোচনা

কর্নেল তাহেরের অভ্যুত্থান ও জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে ওঠার ইতিহাস

বার্মিংহাম বিমানবন্দরে শতাধিক ট্যাক্সি ও পিএইচভি গাড়ি পরিদর্শন: ত্রুটির কারণে ৩টি গাড়ির লাইসেন্স স্থগিত

খাদ্যের নিম্নমান ও পোকা-মাকড়ের প্রাদুর্ভাব: বার্মিংহামের বেশ কয়েকটি রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ

বিবিসি চিলড্রেন ইন নিডের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করতে মুখিয়ে আছে বার্মিংহামের ১০ বছর বয়সী বাঙালি শিশু অঙ্কিত

সম্পর্কিত খবর