Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, সালিশে তালাক ও নতুন বিয়ে

ডেস্ক সংবাদ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বজলুর রহমান ওই নারীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং চুল ধরে টানছেন।

ঘটনাটি ঘটে গত ১৬ অক্টোবর রাতে। অভিযোগ রয়েছে, ওই নারী ও স্থানীয় যুবক বিল্লাল হোসেনকে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা একসঙ্গে আটক করেন। পরে ইউপি সদস্য ঘটনাস্থলে এসে উপস্থিত জনতার উত্তেজনার মধ্যে ওই নারীকে মারধর করেন।

পরদিন গ্রামে সালিশ বৈঠক বসে, যেখানে প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন। সেখানে প্রবাসী স্বামীর সঙ্গে নারীর তালাক সম্পন্ন করা হয় এবং আটক যুবক বিল্লালের সঙ্গে পাঁচ লাখ টাকা দেনমোহরে নতুন করে তার বিয়ে সম্পন্ন হয়।

বজলুর রহমান দাবি করেছেন, উত্তেজিত পরিস্থিতি শান্ত করতেই তিনি ওই নারীকে হালকা লাঠি দিয়ে আঘাত করেন। ভিডিও ছড়ানোর পেছনে তার প্রতিপক্ষের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, নির্যাতনের ভিডিও পুলিশ দেখেছে। তবে ভুক্তভোগী নারী বা তার পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেননি। ইউপি সদস্য বজলুর রহমানকে আটকের চেষ্টা চলছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর