Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ডেস্ক সংবাদ

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় স্থগিত ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটের জাফলংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় মামার বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়।

আয়োজনে ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা গফুর আল মামুন এবং সঞ্চালনা করেন পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন। বক্তারা অভিযোগ করেন, ছাত্রদল নেতা লিটন রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের মদদে সাজানো মাদক মামলায় তাকে ফরমায়েশি রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বক্তারা রায় স্থগিত করে লিটনের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তা না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজনৈতিক হয়রানির মাধ্যমে কাউকে দমন করার এই নীতি গণতন্ত্রের পরিপন্থী।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, সাবেক ছাত্রনেতা হাসান আহমেদ, যুব নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা উসমান আলী প্রমুখ। বিক্ষোভে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদের ছেলে আব্দুল মালিক লিটন ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হেরোইনসহ গ্রেফতার হন। মামলার বিচার শেষে আদালত ২০২৩ সালের ৫ অক্টোবর লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে, যদিও একই মামলার আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর