Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, কী বলছে আইসিসি?

ডেস্ক সংবাদ

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারত আপত্তি তুলেছিল, তারা পাকিস্তানে খেলতে যাবে না। নানা শর্তে দুদলকে আপসের টেবিলের বসিয়ে রাজি করিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন করে আপত্তি জানিয়েছে, নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখবে না তারা!
আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনো টুর্নামেন্টের স্বাগতিক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে রাখা বাধ্যতামূলক। জার্সির ডান দিকে টুর্নামেন্টের লোগো, স্বাগতিক দেশের নাম ও টুর্নামেন্টের সাল রাখতে হয়। হাইব্রিড মডেলে হলেও আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে। সেই হিসেবে, সব দলের জার্সিতে তাদের নাম রাখতে হবে।
বিসিসিআইয়ের এমন স্বেচ্ছাচারিতার বিষয়ে কথা বলেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ভারতের এমন প্রস্তাব প্রত্যাখান করেছে আইসিসি।
আইসিসির পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিটি দেশের দায়িত্ব যে তারা তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো রাখবে। এটি আইসিসির নিয়ম। এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক।’
এর আগে এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছিল, ‘ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। খেলাটির জন্য এটি ভালো নয়। তারা প্রথমে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমরা বিশ্বাস করি, আইসিসি এটি হতে দেবে না।’

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর