Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

ডেস্ক সংবাদ

ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে স্বীকৃত প্রশিক্ষণকেন্দ্র থেকে অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সরকার এ প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হবে।

বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫’-এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এবারের প্রতিপাদ্য— “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”

ফাওজুল কবির খান বলেন, “সড়কে দুর্ঘটনা ও যানজটের প্রধান কারণ হচ্ছে প্রশিক্ষণহীন চালক। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত চালক তৈরি করা জরুরি। তাই ড্রাইভিং লাইসেন্স প্রদানের পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন করা হচ্ছে— এখন থেকে লাইসেন্সের মূল শর্ত হবে প্রশিক্ষণ।”

তিনি জানান, বর্তমানে ড্রাইভিং লাইসেন্স প্রদানের কমিটি বাতিল করা হচ্ছে। নতুন ব্যবস্থায়, “অন্য দেশের মতোই লাইসেন্স পেতে হলে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। সরকার এই প্রশিক্ষণ পরিচালনা করবে এবং প্রশিক্ষণকালীন ভাতা দেবে।”

উপদেষ্টা জানান, এসব প্রশিক্ষণ বিআরটিসি, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিতে হবে। পাশাপাশি বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ হবে দুই ধাপে—
সড়কের চিহ্ন ও নিয়ম বোঝা,
গাড়ি সঠিকভাবে পরিচালনা শেখা।
এ প্রশিক্ষণ শিগগিরই শুরু করা হবে বলে জানান তিনি।

বিআরটিএ-কে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “বিআরটিএ থেকে বেশির ভাগ কাজ ড্রাইভিং ইনস্টিটিউটগুলোতে হস্তান্তর করা হবে।”

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনার বেশির ভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। এজন্য হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে সরকার ১০ হাজার হেলমেট বিতরণের উদ্যোগ নিয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তার বিষয়ে তিনি বলেন, “সড়ক আইনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার বিধান আছে। এখন থেকে পরিবারগুলোকে খুঁজে বের করে সরকার নিজ উদ্যোগে এই সহায়তা প্রদান করবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর