Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

তৃতীয়বারের জন্য জামায়াতের আমির হিসেবে শপথ নিবেন ডা. শফিকুর রহমান

ডেস্ক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন সিলেটের ডা. শফিকুর রহমান। নতুন কার্যকালের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ডা. শফিকুর রহমানের তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ২ নভেম্বরের একটি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। জামায়াতের ইতিহাসে টানা তিনবার আমিরের দায়িত্ব পালন করেছেন কেবল অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট প্রাপ্ত হয়ে ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ কার্যকালের জন্য আমির নির্বাচিত হন।

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষ করার পর তিনি চিকিত্সা পেশায় যুক্ত হন। রাজনীতিতে প্রবেশ করেন জাসদ ছাত্রলীগের মাধ্যমে, এরপর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে সিলেট মেডিক্যাল কলেজ শাখা এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্বে নিযুক্ত হন। ২০১৬ সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর