Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দু’দিনে দুই তরুণের মৃত্যুতে শোক আর আতঙ্কে সিলেটের তরুণ সমাজ

ডেস্ক সংবাদ

সিলেটে দুই তরুণের আকস্মিক মৃত্যুতে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে তরুণ সমাজে। একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে মারা যান শাবিপ্রবির ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী আল আমিন। চিকিৎসকদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া জানান, কয়েক দিন ধরেই হতাশায় ভুগছিলেন আল আমিন। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও সহপাঠীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) থেকে তাঁর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের বাসিন্দা আল আমিন পরিবারের সঙ্গে সিলেটের নয়াবাজার এলাকায় থাকতেন। ইইই বিভাগের প্রধান ইফতে খাইরুল আমিন জানান, তাঁর মরদেহ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে, একই দিনে ভোরে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন সিলেটের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ (২১)। বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীপ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

দীপংকর দাশ দীপ ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পারিবারিক হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে অনুরাগী, সহকর্মী ও সংস্কৃতি কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দু’দিনে দুই তরুণের এমন অকাল মৃত্যুতে হতবাক সিলেটের তরুণ সমাজ। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শোক ও সমবেদনার ঢল। অনেকেই লিখছেন—“এমন মৃত্যু যেন আর না দেখতে হয়।”

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর