Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দুর্দশা বাড়ল অ্যাশেজে ইংল্যান্ডের

ডেস্ক সংবাদ

অ্যাশেজে ধুঁকতে থাকা ইংল্যান্ডের জন্য আরও খারাপ খবর। বাঁ হাঁটুর চোটের কারণে গতি তারকা মার্ক উড সিরিজের শেষ তিনটি টেস্টে খেলতে পারবেন না। বিষয়টি মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে।

উড প্রথম টেস্টে পার্থে আট উইকেটে হারের সময় চোট পান। চলতি বছরে তার পুনরায় চোট পাওয়া মূলত আগের চোটের পুনরাবৃত্তি। এর ফলে তিনি গ্যাবা টেস্টেও খেলতে পারেননি এবং তৃতীয় টেস্টসহ শেষ তিন ম্যাচে মাঠে নামবেন না। ৩৫ বছর বয়সী এই পেসার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ইসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন শুরু করবেন।

উডের স্থলাভিষিক্ত হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে সারে’র পেসার ম্যাথিউ ফিশারকে। বর্তমানে ফিশার ইংল্যান্ড লায়নস দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন। চলতি সফরে তিন ম্যাচে তিনি দুটি উইকেট নিয়েছেন।

ইংল্যান্ড শিবিরের জন্য মার্ক উডের ছিটকে যাওয়া বড় ধাক্কা। বয়স ও ঘন ঘন চোটের কারণে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো

ইউগভ জরিপ: ইইউতে ফেরার পক্ষে মতামত দিলেন ৬৭% লন্ডনবাসী

গৃহহীনদের সরকারি টাকায় দুবাইয়ে বিলাসী জীবন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্যে ফিরে জনসমক্ষে হ্যারি-মেগান দম্পতি

ইরিত্রিয়ার ওপর কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের

গোপন ভিডিওতে বর্ণবাদী মন্তব্য: তোলপাড় ‘রিফর্ম ইউকে’ রাজনীতিতে

সম্পর্কিত খবর