Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

ডেস্ক সংবাদ

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জানিয়েছেন, দল ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

আজ (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “মহানবীর ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের মূলনীতিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, এবং দেশের শান্তিশৃঙ্খলা ফেরানো সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, “যেসব রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে এবং বেহেশতের টিকিট দেবে বলে দাবি করে, তা মানুষকে ভুল পথে পরিচালিত করছে। নির্বাচনের পর তারা আরও বড়ভাবে প্রতারণা করবে।”

তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্বও স্মরণ করিয়ে দিয়ে বলেন, “লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যারা সেই সময়ে দেশের জন্যে অকুতোভয় ভূমিকা রেখেছিল, তাদের ইতিহাস বাংলাদেশের মানুষ চেনে।”

তিনি জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, “দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে, যেমন আমরা অতীতে করেছি এবং ভবিষ্যতেও করব।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর