Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হত্যার অভিযোগে নার্গিস ফাখরির বোন গ্রেফতার

হত্যার অভিযোগে নার্গিস ফাখরির বোন গ্রেফতার
ডেস্ক সংবাদ

বলিউডের আইটেম গানের আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি। নতুন সিনেমাতে তার নৃত্যশৈলী সবার মন কাড়ে। এবার তিনি পড়লেন পারিবারিক জটিলতায়। গ্রেফতার করা হয়েছে তার বোনকে।
নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযোগে বলা হয় আলিয়া তার প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুন করেছেন।
আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবসের বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
আমেরিকার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটেছে।
পুলিশের বরাতে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, এডওয়ার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি।
নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের জীবন শেষ করেছে।
এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন ধোঁয়ায় শ্বাস নিতে পারেনি এতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’
আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না।
ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’
নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা পাকিস্তানের নাগরিক। মা চেক রিপাবলিকের নাগরিক। তার মা একজন পুলিশ অফিসার ছিলেন।

এ ঘটনা শুধু বলিউড নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনামে উঠে এসেছে। ভক্তরা এই কঠিন সময়ে নার্গিস ফাখরির পাশে থাকার বার্তা দিচ্ছেন।

আরও পড়ুন

Ordering 2 Online

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর