Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস

ডেস্ক সংবাদ

পর্তুগালে জনসমক্ষে ‘ধর্মীয় বা লিঙ্গ-সংক্রান্ত’ কারণে মুখ ঢাকার পোশাক—বিশেষ করে নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। বিলটি উত্থাপন করে দেশটির অতি-ডানপন্থি চেগা (Chega) পার্টি। এর মূল লক্ষ্য ছিল মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরার ওপর বিধিনিষেধ আরোপ করা।

শুক্রবার পাস হওয়া এই বিলে উন্মুক্ত স্থানে নিকাব পরলে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে। কেউ কাউকে নিকাব পরতে বাধ্য করলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। তবে বিমানবন্দর, কূটনৈতিক এলাকা এবং উপাসনালয়গুলোতে নিকাব পরা নিষিদ্ধ থাকবে না।

বিলটি এখন সাংবিধানিক বিষয়ক সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা চাইলে বিলটিতে ভেটো দিতে পারেন কিংবা আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন।

এ বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্কের সময় বামপন্থি দলের একাধিক নারী সদস্য তীব্র আপত্তি তুললেও মধ্য-ডানপন্থি জোটের সমর্থনে তা পাস হয়।

চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা একে ‘একটি ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমরা আমাদের মেয়েদের—আপনাদের কন্যাদের—ভবিষ্যতে বোরকা থেকে রক্ষা করছি।”

যদি বিলটি আইনে পরিণত হয়, তবে পর্তুগাল ইউরোপের সেই দেশগুলোর কাতারে শামিল হবে, যেখানে জনসমক্ষে নিকাব নিষিদ্ধ। ইতোমধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর