Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাজশাহীতে নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

ডেস্ক সংবাদ

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সোমবার (১ জুলাই) রাজশাহীর কাদিরগঞ্জ কবরস্থানে সম্পন্ন হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে পাঁচ দফা জানাজার পর তাকে কবরস্থানে সমাহিত করা হয়।

৬০ বছর বয়সে রবিবার বেলা ১১টায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এরপর বিকেলে তার মরদেহ নেয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বিদায় জানান।

পরবর্তীতে সড়ক পথে মরদেহ পৌঁছায় রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর এলাকায়। সেখানে তিন দফা জানাজা অনুষ্ঠিত হয়—সকাল ১০টায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বেলা ১১টায় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে এবং বেলা পৌনে ১২টায় বানেশ্বর কলেজ মাঠে।

রাজশাহী মহানগরে বাদ জোহর ঈদগাহ মাঠে চূড়ান্ত জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, প্রতিটি জানাজায় মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তার সাক্ষ্য দিয়েছে। বিএনপি নেতা ওবায়দুর রহমান চন্দন জানান, অনেকেই তার মরদেহ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।

নাদিম মোস্তফার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতা এবং সাধারণ জনগণ। তার মধ্যে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, শাহীন শওকতসহ আরো অনেকে ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা নাদিম মোস্তফা কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর