Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাঁচ মাসেও অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় মেলেনি

ডেস্ক সংবাদ

দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচ মাস পেরিয়ে গেলেও শনাক্ত করা যায়নি এক অজ্ঞাতনামা নিহত ব্যক্তির পরিচয়। গত ১২ মার্চ সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুন্দনপুর গ্রামের একটি ইউক্যালিপটাস গাছের নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখ ও মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া যায়, যা নির্মম হত্যার ইঙ্গিত দেয়।

নিহতের পরিচয় শনাক্তে ব্যর্থ হয়ে পুলিশ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার নম্বর ১২, তারিখ ১২ মার্চ ২০২৫। তদন্তকারী কর্মকর্তা এসআই হেমলেট বর্মণ জানান, “লাশের পরিচয় শনাক্তে ফিংগারপ্রিন্ট ব্যবহার করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ নিহত ব্যক্তিকে দাবি করতেও আসেনি।”

নিহত ব্যক্তির বর্ণনা অনুযায়ী—তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট এবং গায়ে ছিল কালো রঙের একটি হুডি, যার সামনের অংশে ইংরেজিতে লেখা ছিল “Positive”। ডান হাতে কব্জির চারপাশে গুননের চিহ্নবিশিষ্ট একটি ট্যাটু ছিল। আনুমানিক বয়স ৩৫ বছর, মুখ গোলাকার, গায়ের রঙ শ্যামবর্ণ এবং উচ্চতা ছিল প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি।

পুলিশ জানায়, পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। তবে এখনো কোনো ফল মেলেনি। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর