Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাঁচ লাখ কর্মী নেবে ইতালি, ২৩ অক্টোবর থেকে আবেদন শুরু

ডেস্ক সংবাদ

ইতালি তাদের শ্রমবাজারে দীর্ঘদিনের জনবল সংকট মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে। দেশটি আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে বলে ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছরের ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হচ্ছে স্পন্সর ভিসায় কর্মী নিয়োগের আবেদন, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

ইতালির সরকারের ঘোষণা অনুযায়ী, নন-ইউরোপীয় ৩৮টি দেশের নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন। বাংলাদেশ এই তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে।

সরকারি তথ্যে জানানো হয়, এবার আবেদন প্রক্রিয়া আগের চেয়ে কঠোর ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। সঠিক ও বৈধ নিয়োগদাতা ছাড়া কেউ আবেদন করতে পারবেন না। আবেদনকারীর যোগ্যতা ও নিয়োগকর্তার বৈধতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই করা হবে।

ইতালির শ্রমবাজারে বর্তমানে পর্যটন, কৃষি, নির্মাণ ও শিল্প খাতে ব্যাপক শ্রমিক সংকট বিরাজ করছে। এই খাতগুলোতেই মূলত বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিয়োগের পরিকল্পনা থাকলেও, চাহিদা অনুযায়ী তা বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।

ইতোমধ্যে ২০২৬ সালের জন্য ‘ক্লিক ডে’ এর তারিখও নির্ধারণ করেছে ইতালি সরকার। তা হলো:

  • ১২ জানুয়ারি ২০২৬

  • ৯ ফেব্রুয়ারি ২০২৬

  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬

  • ১৮ ফেব্রুয়ারি ২০২৬

এই তারিখগুলোতে সকাল ৯টা থেকে আবেদন জমা দেওয়া যাবে, তবে আগাম ফরম পূরণ আবশ্যক।

ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা জানিয়েছেন, এবারের আবেদন পদ্ধতি ডিজিটাল হওয়ায় হয়রানির সম্ভাবনা অনেকটা কমে যাবে। তবে একই সঙ্গে তারা দালাল চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন এবং সরাসরি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষতা ও উৎপাদনশীলতা বজায় রাখতে ইতালির এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈধ উপায়ে আবেদন করলে অনেক বাংলাদেশির জন্য এটি হতে পারে বিদেশে কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর