Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাবনা মানসিক হাসপাতাল এখন নিজেই ‘অসুস্থ’

ডেস্ক সংবাদ

পাবনা মানসিক হাসপাতাল এখন নিজেই ‘অসুস্থ’

দেশের একমাত্র মানসিক চিকিৎসাসেবার বিশেষায়িত প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল নানা সংকটে জর্জরিত। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, খাদ্যসংকট এবং অব্যবস্থাপনার কারণে এটি যেন নিজেই রোগীতে পরিণত হয়েছে। সচেতন মহলের দাবি, আধুনিকায়নের মাধ্যমে হাসপাতালটিকে ঢেলে সাজানো দরকার।
১৯৫৭ সালে পাবনার হিমায়েতপুরে ১১১ একর জমিতে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে শয্যাসংখ্যা ছিল ৬০, যা ১৯৯৬ সালে বাড়িয়ে ৫০০ করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অবকাঠামোর বেহাল দশা দেখা দেয়। শুরুর দিকে ৫৩টি ভবন থাকলেও বর্তমানে এক-তৃতীয়াংশ অবশিষ্ট আছে, যা ব্যবহারের অনুপযোগী।
বর্তমানে এখানে একজন পরিচালকসহ ১২ জন চিকিৎসক, ২৮০ জন নার্স ও ৪০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী আছেন। কিন্তু ৩১টি চিকিৎসক পদের মধ্যে ১৯টি শূন্য, বিশেষজ্ঞ মাত্র দুজন। সব মিলিয়ে ৬৪৩টি পদের মধ্যে ১৮২টি ফাঁকা রয়েছে। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বেড়েছে, কিন্তু পাবনা মানসিক হাসপাতাল এখনও অ্যানালগ ব্যবস্থাতেই চলছে। দুপুর ১টার মধ্যে রোগী দেখার কাজ শেষ হয়ে যায়, ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনলাইনে সিরিয়াল নেয়ার ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বাড়ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনের তুলনায় বাজেট বরাদ্দ কম। ভর্তি রোগীদের পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করা সম্ভব হয় না। প্রতিদিন চার বেলা খাবারের জন্য জনপ্রতি বরাদ্দ মাত্র ১৭৫ টাকা। গত বছর টেন্ডার জটিলতায় খাবার সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। পরে সংকট কাটলেও মানের উন্নতি হয়নি। রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, বাইরের খাবার দেয়া নিষিদ্ধ থাকায় নিম্নমানের খাবার খেতে বাধ্য হচ্ছেন রোগীরা।
রোগীর স্বজনদের অভিযোগ, দালালদের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালানো হয়, যা নিত্যদিনের ঘটনা। চিকিৎসা, ওষুধ সরবরাহ ও অন্যান্য কাজে হয়রানির শিকার হন রোগী ও স্বজনরা।
এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ বলেন, ‘অনেক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, পূরণের চেষ্টা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। খাবারের সংকট অনেকটাই কেটে গেছে। রোগী হয়রানির বিষয়ে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেয়া হয়।’
প্রতিষ্ঠার ৬৬ বছর পেরিয়ে গেলেও দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। স্থানীয়রা মনে করেন, হাসপাতালটিকে আধুনিকায়ন এবং চিকিৎসক সংকট নিরসন করা হলে রোগীরা উপকৃত হবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর