Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পিএসএলে খেলার অনুমতি চেয়েছেন সাকিব আল হাসান

ডেস্ক সংবাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। চলমান আসরে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি, তবে সূত্র জানিয়েছে, পিএসএলে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৫ মে) ক্রিকেট অপারেশন্স বিভাগ সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত করেছে যে, সাকিব পিএসলে খেলার বিষয়ে অনুমতির আবেদন করেছেন। অনুমতি মিললে দীর্ঘদিন পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে দেখা যেতে পারে তাকে।

এদিকে, শুরু থেকেই লাহোর কালান্দার্স দলে ছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে ১৭ মে থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে তিনি খেলবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, নিরাপত্তা ও আন্তর্জাতিক সূচির কারণে অনেক বিদেশি ক্রিকেটার পিএসএল থেকে ছিটকে যেতে পারেন। এই সুযোগেই দলে জায়গা পেতে পারেন সাকিব।

সাকিব এর আগেও পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে লিগে অভিষেক হয় তার। পরবর্তীতে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন তিনি।

এখন পর্যন্ত পিএসএলে সাকিব খেলেছেন ১৪টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ ও স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।

Print
Email

সর্বশেষ সংবাদ

জামায়াতের সঙ্গে জোট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছাড়ছেন প্রভাবশালী নারী নেতারা

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিগ-বি প্রকল্প ঘিরে ভারতের ভূমিকা নিয়ে যত আলোচনা

কর্নেল তাহেরের অভ্যুত্থান ও জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে ওঠার ইতিহাস

বার্মিংহাম বিমানবন্দরে শতাধিক ট্যাক্সি ও পিএইচভি গাড়ি পরিদর্শন: ত্রুটির কারণে ৩টি গাড়ির লাইসেন্স স্থগিত

খাদ্যের নিম্নমান ও পোকা-মাকড়ের প্রাদুর্ভাব: বার্মিংহামের বেশ কয়েকটি রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ

বিবিসি চিলড্রেন ইন নিডের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করতে মুখিয়ে আছে বার্মিংহামের ১০ বছর বয়সী বাঙালি শিশু অঙ্কিত

সম্পর্কিত খবর