Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফুটবল ম্যাচে ব্যাপক সংঘর্ষ, শতাধিক নিহতের শঙ্কা

ফুটবল ম্যাচে ব্যাপক সংঘর্ষ, শতাধিক নিহতের শঙ্কা
ডেস্ক সংবাদ

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর বেরিয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছে।
খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। দেশটির প্রধানমন্ত্রীর এক বিবৃতিকে তুলে ধরে সংবাদমাধ্যমটি জানায়, কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। যদিও এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি মরদেহ রাখা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্য একজন চিকিৎসক বলেন, সেখানে ‘বহু মানুষ মারা গেছেন’।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এরপর দর্শকরা মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠে ঝামেলা শুরু হয়। এরপর হঠাৎ করেই দর্শকরা আক্রমণাত্মক হয়ে ওঠে।’ উত্তেজিত জনতা পরে এনজেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর