Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র: মাওলানা হাবিবুর রহমান হাবিব

ডেস্ক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান হাবিব বলেছেন, “এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থী শক্তির বিজয় অপরিহার্য। ন্যায়ভিত্তিক ও দূর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতের প্রার্থীদের জয় নিশ্চিত করলে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র।”

বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট শহরের সুবিদবাজারের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামি ৭নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। যারা ইসলামী আদর্শকে ধারণ করে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাদের এখন সংগঠিত হয়ে মাঠে নামতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই বিজয় সুনিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “যদি আমরা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, তাহলে জামায়াতের আমীর ড. শফীকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামি দেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।”

সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেন পাঠান এবং সঞ্চালনা করেন টিম সদস্য সৈয়দ বাহারুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি মনোনীত হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম শফিক, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ এবং হাফিজ আব্দুল হাই হারুন।

আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা আতিকুর রহমান চৌধুরী ও সাইফুল করিম চৌধুরী হায়াত।

জনশক্তি সমাবেশ ও ঈদ পুনর্মিলনীতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর