Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলা মদের আস্তানার সন্ধান বিশ্ববিদ্যালয়ে

ডেস্ক সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকবিরোধী অভিযানে বাংলা মদের একটি আস্তানার সন্ধান পেয়েছে প্রক্টরিয়াল বডি। ঘটনাস্থল থেকে এক নারীসহ দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে প্রক্টরিয়াল বডি, শিক্ষক ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—সুমন চাকমা ও তাঁর সঙ্গে থাকা এক নারী, যিনি নিজেকে সুমনের স্ত্রী বলে পরিচয় দেন। অভিযানে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশের পাহাড়ঘেঁষা লিজ নেওয়া জমিতে একটি ছোট ঘরে দীর্ঘদিন ধরে মদ বানাতেন সুমন চাকমা। গোপন সংবাদ পেয়ে প্রক্টরিয়াল টিম সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, জিজ্ঞাসাবাদে সুমন বন্য শূকর, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের কথাও স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কাজের অভিযোগে মামলা দায়ের করে থানায় পাঠানো হয়েছে।

সহকারী প্রক্টর আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের লিজ নেওয়া জমিতে অবৈধভাবে এসব কার্যক্রম চালানো এবং অনুমতিহীনভাবে গাছ কাটার কারণে লিজ বাতিল ও অর্থদণ্ডের প্রক্রিয়া নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর