Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বান্দরবানে হিল ম্যারাথন ২০২৫: পাহাড়ি পথে দৌড়ে মাতলেন ৩০০ প্রতিযোগী

ডেস্ক সংবাদ

সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে অনুষ্ঠিত হলো ‘হিল ম্যারাথন ২০২৫’। পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত এই বিশেষ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩০০ দৌড়বিদ, যাদের মধ্যে ছিলেন ৮ জন নারী ও কিছু বিদেশি প্রতিযোগীও।

শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বান্দরবান সদর উপজেলার রাজার মাঠ থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় একই স্থানে, পাড়ি দেওয়া হয় ২১ কিলোমিটার দীর্ঘ পথ। প্রতিযোগীরা সুয়ালক হয়ে উঁচু-নিচু পাহাড়ি রাস্তা অতিক্রম করে পৌঁছান গন্তব্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পথের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই।

আয়োজক ছিল বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্স। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় উৎসাহিত করা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখা।

প্রতিযোগিতায় ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম। তিনটি ক্যাটাগরিতে প্রথম ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগী আরিফুল ইসলাম বলেন, “এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আগে দৌড়েছি সমতলে, এবার ছিল পাহাড়ের চ্যালেঞ্জ। কিন্তু প্রকৃতির সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।”

আয়োজক শহিদুর রহমান সোহেল বলেন, “যুবসমাজকে নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। আমরা চাই প্রতিবছর এই আয়োজন আরও বড় পরিসরে হোক।”

প্রসঙ্গত, ২০২৪ সালেও বান্দরবানে আয়োজন করা হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’, যেখানে নারী-পুরুষ মিলিয়ে অংশ নিয়েছিলেন ৪০০ জন দৌড়বিদ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর