Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বার্মিংহাম নাইটক্লাবে গুলির ঘটনায় আহত ৪, গ্রেপ্তার ৩

ডেস্ক সংবাদ

বার্মিংহামের একটি ব্যস্ত নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় জড়িত সন্দেহে পরে একটি গাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৩টার দিকে ব্রিস্টল স্ট্রিটের ‘ম্যাঙ্গো নাইটক্লাবে’ এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চারজনের মধ্যে একজন পুরুষ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজন—দুই পুরুষ ও একজন নারী—হালকা আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, ঘটনার কিছুক্ষণ পরেই ওয়ারউইকশায়ারের M6 মহাসড়কে একটি গাড়ি থেকে ২০ ও ৩০-এর দশকের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

ভারপ্রাপ্ত প্রধান পরিদর্শক মাইকেল ক্লার্ক বলেন, “বার্মিংহামের কেন্দ্রস্থলের একটি ব্যস্ত নাইটক্লাবে এমন ঘটনায় বহু মানুষ প্রত্যক্ষদর্শী হতে পারেন। কেউ যদি ঘটনার সময় সেখানে উপস্থিত থাকেন অথবা পাশে দিয়ে যাওয়ার সময় গাড়ির ড্যাশক্যামে কিছু ধারণ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”

তিনি আরও জানান, “তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আমরা বিশ্বাস করি আরও কেউ এতে জড়িত থাকতে পারে। ক্লাবের ভেতরে তোলা কোনও ছবি বা ভিডিও থাকলে তা তদন্তে সহায়তা করতে পারে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর