Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিদেশে যাওয়ার সিদ্ধান্তে সালমান মুক্তাদির: “এটা আবেগ নয়, বাস্তবতা”

ডেস্ক সংবাদ

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে ঘিরে ফের তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব।” এ বক্তব্যে অনেকেই বিস্মিত হলেও, সালমান জানান— এটি আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং বাস্তবতা ও দীর্ঘ পরিকল্পনার ভিত্তিতে নেওয়া একটি সিদ্ধান্ত।

একটি সাম্প্রতিক ইভেন্টে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যক্তিগত স্বপ্ন ও দেশ নিয়ে ভাবনার কথা অকপটে তুলে ধরেন তিনি।

সালমান বলেন, “আমার আরও বড় হওয়ার স্বপ্ন আছে। আমার আকাঙ্ক্ষা অনেক। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।”

বাংলাদেশ প্রসঙ্গে এই ইউটিউবার বলেন, “আমি এখন দেশের নানা বিষয় নিয়ে কথা বলি কারণ আমি এখানে বাস করি। তবে যেদিন আমি এ দেশ ছেড়ে যাব, তখন আর এসব বিষয়ে কথা বলার অধিকার থাকবে না। তাই তখন আর বলবও না।”

দেশত্যাগের সিদ্ধান্ত আবেগনির্ভর নয় বলেই উল্লেখ করেন তিনি। সালমান বলেন, “বাংলাদেশ ছেড়ে যাওয়ার চিন্তাটা হঠাৎ নয়, বরং অনেক আগে থেকেই আমার পরিকল্পনার অংশ। আমি বহুবার বলেছি, যখন আমার শখ ও স্বপ্ন পূরণ হবে, তখনই আমি বাইরে চলে যাব।”

তিনি আরও বলেন, “এখানে কোনো আবেগের জায়গা নেই। বাস্তবভাবে চিন্তা করলে দেখা যায়, বাইরের দেশে পরিবার গড়া, পরিবেশ, জীবনমান—সবই উন্নত। ছোটবেলা থেকেই আমার বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা বাস্তবায়ন করতেই যাচ্ছি। তবে যদি দেশের জন্য কিছু করার সুযোগ থাকে, সেটিও বাইরে থেকেই করব।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর