Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

ডেস্ক সংবাদ

আকাশপথে ভ্রমণের সময় লাগেজ নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। যাত্রীদের নিরাপত্তা ও উড়োজাহাজের ভারসাম্য রক্ষার জন্য এসব নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয়। বিমানে সাধারণত দুই ধরনের লাগেজ নেওয়ার অনুমতি রয়েছে। এগুলো হলো কেবিন বা হ্যান্ড লাগেজ এবং বুকিং বা চেক-ইন লাগেজ।

কেবিন বা হ্যান্ড লাগেজের ক্ষেত্রে বিদেশগামী যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ নিতে পারেন। এর আকারও নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে; দৈর্ঘ্য ২০ ইঞ্চি, প্রস্থ ১৫ ইঞ্চি এবং গভীরতা ১০ ইঞ্চি। এই সীমার বাইরে গেলে ব্যাগটি কেবিনে নেওয়া যাবে না এবং সেটি বুকিং লাগেজ হিসেবে দিতে হবে। হ্যান্ড লাগেজে যাত্রীরা সাধারণত স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, জরুরি কাগজপত্র এবং ওষুধ রাখতে পারেন। তবে ছুরি, কাঁচি, সুচ, ম্যাচ, লাইটার এবং ১০০ মিলিলিটারের বেশি তরল পদার্থ কেবিনে নেওয়া নিষিদ্ধ। এছাড়া যাত্রীদের নিরাপত্তা বা স্বাচ্ছন্দ্যে বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো জিনিসও হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না।

বুকিং বা চেক-ইন লাগেজ সাধারণত ২৭ ইঞ্চি লম্বা, ১১ ইঞ্চি চওড়া ও ১৪ ইঞ্চি গভীরতার ব্যাগ হয়। অধিকাংশ এয়ারলাইন এক বা দুইটি ব্যাগ বিনা চার্জে বুকিং করার সুযোগ দেয়। ওজনের দিক থেকে, বিজনেস ক্লাস যাত্রী দুইটি ব্যাগে সর্বমোট ৬০ কেজি বহন করতে পারবেন। ইকোনমি ক্লাসে একই সংখ্যক ব্যাগে সর্বমোট ৪০ কেজি নেওয়া যাবে। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য এক ব্যাগে সর্বোচ্চ ১০ কেজি বহনের অনুমতি রয়েছে এবং শর্তসাপেক্ষে স্ট্রলার বহন করা যায়।

বুকিং লাগেজে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল বা ট্যাব, মূল্যবান সামগ্রী, পাওয়ার ব্যাংক বা লিথিয়াম ব্যাটারি থাকা যন্ত্র রাখা যাবে না। এসব হারিয়ে গেলে এয়ারলাইনের কোনো দায় থাকে না। এছাড়া পারফিউম, সেভিং ফোম বা জীবাণুনাশক জাতীয় দাহ্য পদার্থ ৫০০ মিলিলিটার বেশি নেওয়া যাবে না।

ভ্রমণের আগে মনে রাখা জরুরি যে, এয়ারলাইন, গন্তব্য ও টিকিট শ্রেণিভেদে লাগেজের নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে। তাই নিজের এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে লাগেজ সীমা, অনুমোদিত পণ্য ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা দেখে নেওয়াই নিরাপদ।

তথ্যসূত্র: এইচ‌এস‌আইএ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর