Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী অনশন

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সোমবার (১ ডিসেম্বর) ওই তরুণী চুনারুঘাট থানায় প্রেমিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা করেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তরুণী প্রেমিক ইয়াছিন আরাফাত ইমনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন এবং সোমবার দুপুর পর্যন্ত তা অব্যাহত রাখেন। এসময় তরুণীর দেওয়া সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তরুণীর অভিযোগ—দীর্ঘদিন ধরে ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার মুরুব্বিয়ানের জানা ছিল বলেও দাবি করেন তিনি। বর্তমানে ইমন ঢাকায় আছেন বলে জানান তরুণী।

তরুণীর আরও অভিযোগ, ইমন বিয়েতে রাজি থাকলেও ইমনের পিতা আপত্তি জানায়, যে কারণে তিনি অনশনে বসেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুল ইসলাম বলেন, “তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর