Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিসিএসে আবেদন ফি হচ্ছে অর্ধেক

বিসিএসে আবেদন ফি
ডেস্ক সংবাদ

প্রতিষ্ঠিত হতে কে না চায়। আর এ প্রতিষ্ঠিত হওয়ার দৌঁড়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই চায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হতে। এ ক্ষেত্রে তাদের লক্ষ্য থাকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এবার তাদের জন্য সুখবর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব ঠিক থাকলে ৪৭তম বিসিএস থেকেই কমে যাবে এ পরীক্ষার আবেদন ফি। নেমে আসবে অর্ধেকে।
সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।
বিষয়টি নিশ্চিত করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগিরই এটি কার্যকর হবে।
এর আগে, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি সেই ফি কমানোর ঘোষণা দেয়।
ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর