Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্যবসার টাকার জন্য মা-বাবাকে হত্যা, ঘরের মেঝেতে পুঁতে রাখলেন ছেলে

ডেস্ক সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে ঘটেছে এক লোমহর্ষক হত্যাকাণ্ড। ব্যবসার জন্য টাকা না পাওয়ায় নিজ মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন রিয়াদ হাসান রাজু (৩০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় ত্রিশালসহ পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে গতকাল দিনের বেলা রিয়াদ তার মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন। পরে সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ি ফেরার পর তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর মেঝে খুঁড়ে তাদের মরদেহ পুঁতে রাখেন তিনি।

ঘটনাটি ধামাচাপা দিতে রাজু তার বোনদের জানায়, বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে তার বোন জরিনা খাতুন বিষয়টি জানতে পেরে বাবার বাড়িতে এসে রাজুর কথাবার্তায় সন্দেহ প্রকাশ করেন। পরে ঘরের মেঝেতে খোঁড়াখুঁড়ি ও রক্তের দাগ দেখে তিনি প্রতিবেশীদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাজুকে আটক করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, কয়েক বছর আগে বিয়ে করেছে, একটি মেয়ে সন্তানও রয়েছে। আগে একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে কর্মহীন। সম্প্রতি ব্যবসার জন্য টাকা চেয়ে ব্যর্থ হয়ে ক্ষোভে এ ঘটনা ঘটায়।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে আদালতে হাজির করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর