Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিক লেন জামে মসজিদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত মাহফিল

ডেস্ক সংবাদ

ব্রিক লেন জামে মসজিদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত মাহফিল

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেন জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনের সীরাত মাহফিল শুরু হয়েছে।

মাহফিলের সূচনা হয় সোমবার, ১লা সেপ্টেম্বর। প্রথম দিনের বয়ান করেন মাওলানা মুহাম্মদ আরিফ। মঙ্গলবার ও বুধবারের আলোচনায় অংশ নেন শাহপরান মসজিদের খতিব মাওলানা মারুফ আহমেদ, ব্রিক লেন মসজিদের ইমাম, এবং শিক্ষক মাওলানা জয়নুল আবিদীন। প্রতিদিন মাগরিব নামাজের পর এই সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

চার দিনের সীরাত মাহফিলের সমাপনী হিসেবে আগামী বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর এক বিশেষ গ্র্যান্ড কনফারেন্স অনুষ্ঠিত হবে। আসর নামাজ থেকে ইশা পর্যন্ত চলবে এ আয়োজন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালিক সোসাইটির প্রিন্সিপাল ইমাম মুহাম্মদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাইটুল আমান মসজিদের খতিব মাওলানা আবদুল মালিক চৌধুরী, শ্যাডওয়েল জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নূরুল ইসলাম এবং মাওলানা নজরুল ইসলাম।

এ আয়োজনের সভাপতিত্ব করবেন ব্রিক লেন জামে মসজিদের খতিব। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন হাফিজ মতিউল হক ও হাফিজ সাজ্জাদুর রহমান।

ব্রিক লেন জামে মসজিদের সভাপতি হামিদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়লাল উদ্দিন আলী সকলকে এই সীরাত মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর