Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার অনুমোদন

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের পার্লামেন্ট ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হাউজ অব কমন্সে ৩৮৫ ভোটে পক্ষে ও ২৬ ভোটে বিপক্ষে ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা এক সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করে, যা তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে বিবেচিত হয়েছে। নিষিদ্ধ ঘোষণার পর থেকে সংগঠনের সদস্য হওয়া কিংবা এর প্রকাশ্য সমর্থন আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।

এই সিদ্ধান্তের ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে ব্রিটিশ আইনে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের স্তরে আনা হবে। আগামী দিনে এটি পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অন্যদিকে, প্যালেস্টাইন অ্যাকশন এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায়’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ বলে আখ্যায়িত করে আদালতে চ্যালেঞ্জ করেছে। শুক্রবার এই বিষয়ে একটি জরুরি শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরাও ব্রিটেনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মত, সম্পত্তির ক্ষতি করার কারণে সন্ত্রাসবাদ হিসেবে বিচার করা উচিত নয় যদি তা জীবন বিপন্ন করার উদ্দেশ্যে না করা হয়।

নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় লন্ডনের ডাউনিং স্ট্রিটে শত শত বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তারা বলছেন, এই নিষেধাজ্ঞা সমস্যা আরও জটিল করে তুলবে এবং গাজার গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর