Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

ডেস্ক সংবাদ

জাপানের পার্বত্য শহর হিদা–তে বাড়তে থাকা ভাল্লুকের আক্রমণ প্রতিরোধে মোতায়েন করা হয়েছে বিশেষ ধরনের ‘শিকারি ড্রোন’। চোখের মতো আলোকবাল্ব, শক্তিশালী মেগাফোন ও ধোঁয়া ছোড়ার যন্ত্রসহ তৈরি এই ড্রোন এখন পাহাড়ি অঞ্চল ও গ্রামাঞ্চলে ভাল্লুক তাড়ানোর নতুন প্রযুক্তি হিসেবে ব্যবহার হচ্ছে।

চলতি বছরের এপ্রিল থেকে দেশজুড়ে ভাল্লুকের আক্রমণে ১৩ জন প্রাণ হারিয়েছেন—যা ২০০০ সালের পর এক বছরে সর্বোচ্চ। আহত হয়েছেন ২২০ জনেরও বেশি। সুপারমার্কেট, স্কুল থেকে শুরু করে ঘরবাড়ি—সব জায়গাতেই ভাল্লুকের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে গিফু প্রিফেকচারের হিদা শহরে উড়তে দেখা যাচ্ছে অদ্ভুতদর্শন ‘শিকারি ড্রোন’। ড্রোনের সঙ্গে যুক্ত বড় মেগাফোন থেকে নিরন্তর কুকুরের ঘেউ ঘেউ শোনানো হয়, আর ধোঁয়া ছোড়ার যন্ত্র ভাল্লুককে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখে।

দেশজুড়ে বিভিন্ন পর্যটন এলাকায় সতর্কতাবাণী টাঙানো হয়েছে এবং একা ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। ইউনেস্কো তালিকাভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের শহর হিদায় বিদেশি পর্যটকদের মধ্যেও শঙ্কা দেখা দিয়েছে। এতে স্থানীয় পর্যটন খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে।

হিদায় ভ্রমণে আসা এক পর্যটক বলেন, “ভাল্লুকের আক্রমণ নিয়ে অনলাইনে জানতে পেরে আমরা সঙ্গে ঘণ্টা নিয়ে এসেছি সতর্কতার জন্য। ভয়ে গ্রামীণ এলাকায় না গিয়ে শহরের হোটেলেই উঠেছি।”

যুক্তরাষ্ট্র, চীন ও ব্রিটেন তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সাপ্পোরোতে মার্কিন কনস্যুলেটের পাশের একটি পার্ক ভাল্লুক দেখা যাওয়ায় দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ওক ও বিচ–নাটের ফলন কমে যাওয়ায় ভাল্লুকের খাদ্যসংকট দেখা দিয়েছে। ২০১২ সালের পর এশিয়ান ব্ল্যাক বেয়ারের সংখ্যা তিনগুণ বৃদ্ধিও বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশটির উত্তরাঞ্চলে চলতি মাসেই ভাল্লুক নিধনে সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর