Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মক্কায় প্রবাসীদের সভা: সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবি জোরালো

ডেস্ক সংবাদ

সিলেট-৪ আসনের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাতে হলে এই অঞ্চলেরই যোগ্য সন্তানকে বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে—এমন দাবি জানানো হয়েছে সৌদি আরবের মক্কা নগরীতে প্রবাসীদের এক সভায়। বক্তারা বলেন, এ এলাকার সুখ–দুঃখ, সমস্যা–সম্ভাবনা স্থানীয় মানুষই সবচেয়ে ভালো বোঝেন; তাই বহিরাগত নেতৃত্ব চাপিয়ে দিলে এখানকার অধিকার সুরক্ষার বিষয়ে অনিশ্চয়তা থেকেই যায়।

১৮ নভেম্বর মক্কার কাকিয়া এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড অঞ্চলের কাউন্সিলর ও বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আবদুল মুবিন বলেন, “সিলেট-৪ আসনের উন্নয়নে স্থানীয় যোগ্য প্রার্থীই সবচেয়ে উপযুক্ত প্রতিনিধি হতে পারেন।”

মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ক্লক টাওয়ারের ব্যবসায়ী হাফেজ হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, মাহমুদুল হাসান, আলী হায়দার, বদরুল ইসলাম, রাইয়ান আহমদ, ইকবাল হাসান, আবদুল আলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলের মানুষের বঞ্চনার ইতিহাস বহুদিনের। এই দীর্ঘ বঞ্চনা ঘোচাতে ও অধিকার আদায়ে প্রয়োজন স্থানীয় যোগ্য নেতৃত্ব। তাই প্রধান রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকদের প্রতি তাঁরা আহ্বান জানান—সিলেট-৪ আসনের মানুষের প্রাণের এই দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর