Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে জামায়াতের তীব্র নিন্দা

ডেস্ক সংবাদ

কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ এ নিন্দা জানান।
তিনি বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিমল কান্তি দে আলাদা ব্যক্তি। কিন্তু একটি স্যাটেলাইট চ্যানেল এই দু’জন ভিন্ন ব্যক্তিকে একই ব্যক্তি হিসেবে অর্থাৎ আওয়ামীগের নেতা বক্তব্য রেখেছে বলে প্রচার করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জামায়াতের উপর কালিমা লেপন করার জন্য একটি মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে কিনা- এমন প্রশ্ন তুলেন হামিদুর রহমান আজাদ।
এসময় তিনি কর্মী সম্মেলনে বক্তব্য রাখা পরিমল কান্তি শীলের জাতীয় পরিচয়পত্র এবং আওয়ামী লীগ নেতা পরিমল কান্তি দে’র পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্যপ্রমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
পরে এ বিষয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল। এসময় তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেন এবং একটি মহল হয়তো শত্রুতাবশত এ ধরনের অপপ্রচার করছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ‘দেশ আবারও ফ্যাসিবাদের সেই সময়ে চলে গেলো কিনা’ এমন প্রশ্ন তুলেন হামিদুর রহমান আজাদ। জামায়াতের ভাবমূর্তি নষ্ট করা ওই সংবাদের বিষয়ে সংশোধিত সংবাদ পরিবেশন এবং জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর ফরিদ উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি আবু তাহের চৌধুরী ও শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর