Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

ডেস্ক সংবাদ

গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১ লাখ ১০ হাজার ৫১ জন, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। আশ্রয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে পাঁচটি দেশ থেকে—পাকিস্তান, ইরিত্রিয়া, ইরান, আফগানিস্তান এবং বাংলাদেশ। যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রতি পাঁচজন আশ্রয়প্রার্থীর মধ্যে দুইজনই এই পাঁচ দেশের নাগরিক; যা মোট আবেদনকারীর ৩৯ শতাংশ।

এই পরিসংখ্যানটি সম্প্রতি যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ প্রকাশ করেছে।

আশ্রয় আবেদন বাড়ার ধারাবাহিকতা

২০০৪ থেকে ২০২0 সাল পর্যন্ত প্রতিবছর যুক্তরাজ্যে ২২ হাজার থেকে ৪৬ হাজার মানুষ আশ্রয় চাইত। কিন্তু ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে আবেদন হঠাৎ বৃদ্ধি পায়। চলতি বছরের সংখ্যা ১৯৭৯ সালের রেকর্ডের কাছাকাছি এবং ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ ও পাকিস্তান থেকে কেন আবেদন বাড়ছে?

ইউকে বর্ডার সিস্টেম জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আশ্রয় আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আবেদনকারীদের বেশির ভাগই যুক্তরাজ্যে প্রথমে ওয়ার্ক ভিসা, স্টাডি ভিসা বা অন্য ভিসায় প্রবেশ করে পরে আশ্রয় দাবি করেছেন।
২০২২ সালের জানুয়ারি থেকে ভিসা নীতির পরিবর্তনের পর ভারতসহ এসব দেশের নাগরিকদের ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের প্রবণতা আরও বেড়েছে।

কোন পথে যুক্তরাজ্যে প্রবেশ করছে আশ্রয়প্রার্থীরা?

গত সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী—

  • ৪১% (৪৫,১৮৩ জন) ছোট নৌকায় এসেছে

  • ১১% (১২,১৭৬ জন) লরি, শিপিং কন্টেইনারসহ অন্যান্য অনিয়মিত পথে

  • ৩৮% (৪১,৪৬১ জন) ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নিয়ে যুক্তরাজ্যে এসে পরে আশ্রয় দাবি করেছে

  • বাকি ১০% অন্যান্য রুটে প্রবেশ করেছে

ইমিগ্রেশন বিভাগ জানায়, কেউ কেউ যুক্তরাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আশ্রয় দাবি করেন, আবার কেউ কিছু সময় অবস্থান করার পরে নিজেদের দেশে ফিরে যেতে না পেরে অথবা অনিচ্ছুক হয়ে আশ্রয় চান।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর