Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত নতুন অভিবাসন চুক্তি অভিবাসীদের জন্য এক দুঃসংবাদ হয়ে এসেছে। চলতি বছরের জুলাইয়ে স্বাক্ষরিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নামে পরিচিত এই চুক্তির আওতায় আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রথম দফায় সীমিত সংখ্যক অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে, এবং এই প্রক্রিয়া শুরু হবে শনিবার থেকেই।

চুক্তি অনুযায়ী, যেসব অভিবাসী অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তাদের ফ্রান্সে ফিরিয়ে দেওয়া হবে। পরে ফরাসি কর্তৃপক্ষ তাদের নিজ দেশে স্বেচ্ছায় ফেরার সুযোগ দেবে। তবে যারা স্বেচ্ছায় ফিরতে রাজি হবেন না, এবং আশ্রয়ের উপযুক্ত না, তাদের বিরুদ্ধে ‘ওকিউটিএফ’ (ফ্রান্স ছাড়ার বাধ্যতামূলক নির্দেশ) জারি হতে পারে।

এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুক্তরাজ্য থেকে যতোজন অভিবাসী ফেরত আসবে, ফ্রান্স থেকেও ঠিক ততজন নিয়মিতভাবে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাবে। দুই দেশ এটিকে সীমান্ত ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, এটি শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয়ের পথ আরও সংকুচিত করবে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অনেক মানুষ আরও বিপদে পড়বে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত অন্তত ৩০ হাজার অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন—যা বছরের এই সময়ের জন্য একটি রেকর্ড সংখ্যা। সম্প্রতি চ্যানেল পার হওয়ার সময় তিন অভিবাসীর মৃত্যু ও তিনজন নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর