Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যে কারণে তিন শ্রেণির নামাজি জাহান্নামের শাস্তির মুখোমুখি হবে

ডেস্ক সংবাদ

নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নারী-পুরুষের ওপর ফরজ। ব্যস্ততা যতই থাকুক, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ঈমানদারের অপরিহার্য দায়িত্ব। পবিত্র কোরআনে বহুবার নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং হাদিসেও এর ফজিলত বারবার উল্লেখ করা হয়েছে।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন—
“নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।”
(সুরা নিসা: ১০৩)

হাদিসে হজরত আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ ﷺ বলেছেন—আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময়মতো নামাজ আদায় করা। (বুখারি)

তবে পরকালে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে এমন তিন শ্রেণির নামাজি সম্পর্কে কোরআন ও হাদিসে সতর্ক করা হয়েছে।

প্রথম শ্রেণি: যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে।
দ্বিতীয় শ্রেণি: যারা নামাজে অমনোযোগী থাকে।
তৃতীয় শ্রেণি: যারা নামাজে ‘চুরি’ করে—অর্থাৎ রুকু ও সিজদা যথাযথভাবে আদায় করে না।

পবিত্র কোরআনে প্রথম দুই শ্রেণির বিষয়ে আল্লাহ তাআলা বলেন—
“ধ্বংস তাদের জন্য, যারা নামাজ আদায় করেও নিজেদের নামাজে অমনোযোগী এবং লোক দেখানোর জন্য তা করে।”
(সুরা মাউন: ৪–৬)

আর তৃতীয় শ্রেণির বিষয়ে হাদিসে এসেছে, আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত—রসুলুল্লাহ ﷺ বলেছেন, সবচেয়ে বড় চোর সে, যে নামাজের রুকু ও সিজদা পূর্ণ করে না।
(মেশকাত, হাদিস: ৮৮৫)

সুতরাং নামাজ শুধু আদায় করলেই যথেষ্ট নয়; বরং তা হতে হবে খালেস নিয়তে, মনোযোগসহকারে এবং সুন্নাহ অনুযায়ী। তবেই নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর