Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাগিব আলীর বাংলোতে সংঘর্ষে আটক ৫

ডেস্ক সংবাদ

সিলেটের মালনীছড়া চা বাগানে দেশের বিশিষ্ট শিল্পপতি রাগিব আলীর বাংলোতে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, যুক্তরাজ্যপ্রবাসী কন্যা রোজিনা কাদির মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাবার সঙ্গে দেখা করতে বাংলোতে যান। তবে ওই সময় রাগিব আলীর পুত্রবধূ বাড়িতে অনুপস্থিত ছিলেন। এ সুযোগে কন্যার প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে বলে ধারণা করে বাংলোর দায়িত্বে থাকা দেওয়ান শাকিব আহম্মেদ শ্রমিকদের সতর্ক করেন।

রোজিনা কাদির বাংলোতে প্রবেশের সময় শ্রমিকদের বাধার মুখে তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। শ্রমিকরা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে শোরগোল তুললে দুইজন গুরুতর আহত হন।

বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রোজিনা কাদির বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলে রাগিব আলী তাতে সম্মতি দেননি। একপর্যায়ে তার নির্দেশে মেয়েকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ঘটনার সময় মেয়ের সঙ্গে কিশোরগঞ্জ এলাকার কয়েকজন ব্যক্তি ছিলেন। তাদের মধ্য থেকে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

মেয়ের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

যুক্তরাষ্ট্রের ৪ রাজ্যে ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

রাখে খোদা-মারে কে? মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পাইক এখন কোথায়?

সম্পর্কিত খবর