Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রাতের আড্ডাবাজী বন্ধে কিশোর-তরুণদের সতর্ক করল সিলেট মহানগর পুলিশ

ডেস্ক সংবাদ

সিলেট মহানগর পুলিশ এবার শহরের কিশোর ও তরুণদের সতর্ক করেছেন। বিশেষ করে রাতের আড্ডাবাজী নিয়ন্ত্রণে রাখতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যদি কেউ এই সতর্কতা অমান্য করে, তবে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
রমজানের সময়ে সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীতে কিশোর ও তরুণরা দলে দলে আড্ডায় মেতে ওঠেন। অধিকাংশই স্কুল-কলেজ শিক্ষার্থী। এসব আড্ডার কারণে অনেক সময় অপ্রত্যাশিত বেপরোয়া ঘটনা ঘটে। কখনও কখনও তা মারাত্মক সংঘর্ষ বা খুনাখুনির পর্যায়ে পৌঁছায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা সচেতন ও আতঙ্কিত থাকেন।
এ বছরও রমজানের শুরু থেকেই বিভিন্ন এলাকায় রাতের আড্ডা চলছে। কিছু এলাকায় ক্রিকেট খেলা, চিৎকার চেঁচামেচীসহ অন্যান্য হুল্লোড়ও লক্ষ্য করা গেছে। তবে এখনও কোনো মারাত্মক ঘটনা ঘটেনি। তবুও পুলিশ সতর্কতা জারি করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, “যেসব এলাকায় আড্ডাবাজী বেশি হয়, সেখানে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের ডেকে মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ অবাধ্য হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, কিশোর ও তরুণরা যেন আড্ডাবাজীর পরিবর্তে লেখাপড়ায় মনোযোগী হয়, সে জন্য অভিভাবকদের সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
পুলিশের এই সতর্কবার্তা সিলেটবাসীর নিরাপত্তা ও অযাচিত ঘটনার প্রতিরোধে গুরুত্ব বহন করছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর