Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
ডেস্ক সংবাদ

লন্ডনে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী চককাশিমপুর গ্রামের প্রবাসীদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চককাশিমপুর ভিলেজ রিইউনিয়ন-২০২৬। এই মিলনমেলায় অংশ নেওয়া বক্তারা গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি অটুট রেখে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি গ্রামের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

গত ১৯ জুলাই রবিবার লন্ডনের আইভি হলে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রবাসে বসবাসরত গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মাহফিল।

বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল লেইসের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক আখলাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে চককাশিমপুর গ্রামের সমৃদ্ধ ইতিহাস এবং গ্রামের প্রবীণ মুরব্বি ও কৃতী সন্তানদের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বিশেষভাবে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশি কাশিমপুর উচ্চ বিদ্যালয়, জামেয়া তাওক্কালিয়া চককাশিমপুর মাদ্রাসাসহ গ্রামের বিভিন্ন মসজিদ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও পারস্পরিক সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্বে সদ্য প্রয়াত মরহুম হরুফ খানসহ গ্রামের সকল প্রয়াত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা এবং জীবিত সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর