Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

ডেস্ক সংবাদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সঙ্গে তার দফতরে মতবিনিময় করেছেন।
বুধবার এই মতবিনিময় মেয়র লুৎফর রহমান বলেন,‘অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ড বিজয়ী সাংবাদিক আনোয়ার আলদীনকে আমি লন্ডনে স্বাগত জানাই।’
মেয়র আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে এবং সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার আরও সুসংহত হবে।
মেয়র আরও বলেন, ‘বাংলাদেশে সাধারণ মানুষের মৌলিক অধিকার—যেমন স্বাধীনভাবে মত প্রকাশ, আইন ও বিচার, শিক্ষা ও চিকিৎসা—কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় বা বৈষম্যের শিকার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’
একই সাথে তিনি চীন ও ভারতের মতো বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদ হিসেবে কাজে লাগানোর উপর জোর দেন।
সাংবাদিক আনোয়ার আলদীন বৃটেনে বাংলাদেশি কমিউনিটির রাজধানীখ্যাত টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত মেয়র লুৎফর রহমানের সাথে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ নির্বাচিত মেয়র হিসেবে লুৎফর রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাহী মেয়র — যা যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, যার অর্থনৈতিক মূল্য প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড এবং জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। তিনি প্রায় সাড়ে ১০ হাজার কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্ব দেন।
এই এলাকায় যেমন রয়েছে আধুনিক বিজনেস সিটি ক্যানারী ওয়াফ, তেমনি রয়েছে বাংলা টাউন এবং টাওয়ার অব লন্ডন-এর মতো ঐতিহাসিক স্থাপনা, যা লন্ডনের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর গত তিন বছরে মেয়র লুৎফর বেশ কয়েকটি উদ্ভাবনী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন — যার কিছু যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হয়েছে এবং জাতীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। একই সঙ্গে তিনি নানা চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীনকে এ সময় আরও শুভেচ্ছা জানান নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (এথনিক মিডিয়া) মুহাম্মদ জুবায়ের, মেয়র অফিসের মিডিয়া প্রধান জর্জি রবার্টসন ও পলিসি এডভাজার সান হেনরি এবং অন্যান্য কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তরুণ উদ্যোক্তা এবং প্রভাষক ড. মোঃ আতাউর রহমান, কমিউনিটি নেতা বাপ্পী হোসেন প্রমুখ ।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর